ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৭

অনলাইন ডেস্ক

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশুও রয়েছে।

স্থানীয় সময় গত সোমবার দেশটির সান ক্রিস্টোবাল শহরে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে।

এরপর বুধবার মৃতের সংখ্যা ১১ জন থেকে বেড়ে ২৭ জনে পৌঁছায়। এছাড়া জীবিতদের সন্ধানে উদ্ধার কর্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
সোমবার সান ক্রিস্টোবাল শহরের বাণিজ্যিক এলাকায় কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। সূত্র: রয়টার্স, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights