ফের কারাগারে রাম রহিম

অনলাইন ডেস্ক

প্যারোলে ৩০ দিন মুক্ত থাকার পর ফের কারাগারে যেতে হলো ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, ২০ আগস্ট সন্ধ্যার দিকে সুনারিয়া কারাগারে পাঠানো হয়েছে তাকে। গত মাসে প্যারোলে মুক্তি পাওয়ার পর উত্তরপ্রদেশের বাঘপত জেলায় ডেরা সাচ্চা সৌদার একটি আশ্রমে গিয়েছিলেন তিনি। গত ১৫ আগস্ট সেখানেই ভক্তদের সঙ্গে নিজের ৫৬তম জন্মদিন পালন করেন তিনি।

এর আগে গত জানুয়ারি মাসে ৪০ দিনের জন্য এবং অক্টোবর মাসে ওই একই সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যা এবং সিরসার আশ্রমে দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ডের রায় দেয় আদালত। সে কারণেই সাজা ভোগ করছেন তিনি।
রহিমের বার বার প্যারোলে বেরিয়ে আসার বিষয়ে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠনও। তবে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রামরহিমের ডেরার প্রচুর ভক্ত থাকার কারণে তিনি রাজনৈতিক দলগুলোরও অনুগ্রহ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights