গ্রেনেড হামলার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি

২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

এদিকে, গ্রেনেড হামলার প্রতিবাদে দুপুরে শহরে প্রতিবাদ মিছিল করেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ব্যারিস্টার এনামুল কবির ইমন। একই সময় শহরে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights