কালিয়াকৈরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
‘শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক‌ মঞ্জুর রহমান, প্রধান শিক্ষক মেহেরুন্নেসা খানম , প্রধান শিক্ষক ইশরাত জাহান, সহকারী শিক্ষক এইচ এম উজ্জ্বলসহ বিভিন্ন স্কুলের শিক্ষ- শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights