সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে শতাধিক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের মহানগরীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘন ও কাগজপত্র না থাকায় ব্যবস্থা নেওয়া হয়েছে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর ছয় থানায় একযোগে অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়ার মধ্যে অনেকে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী ও কারবারি, চোরাকারবারি, চোর এবং সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।

এছাড়াও অভিযানে ৩৬৭ পিস ভারতীয় শাড়ী, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮৯টি আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights