ঝড়ের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় হিলারর কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অনেক বাসিন্দাই নিরাপদ আশ্রয়ে ঠাই নিয়েছে। ঠিক তার মাঝেই সেখানে আঘাত হেনেছে আরেক প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চল।

তবে ভূমিকম্পের কারণে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছেন, শতাধিক ফায়ার স্টেশনের কর্মীরা ভবনগুলো খতিয়ে দেখছে। তারা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে।
তবে আগামী কয়েকদিনে ফের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights