নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ আটক ২

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতীয় কম্বল পাচারের সময় কলমাকান্দায় ৩৫০টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এর সাথে জড়িত পাচার চক্রের দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে জেলা আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, যশোরের বাঘারপাড় উপজেলার খাজুরা যাদবপুর এলাকার আব্দুস ছালামের ছেলে বিপুল হোসেন (২৮) ও নারায়নগঞ্জ সদরের ডাইল পট্টি এলাকার স্ট্যালিন রায়ের ছেলে সজল রায় (৩৫)।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত থেকে অবৈধ পথে আসা কম্বল ট্রাকে করে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রেন্ট্রিতলা এলাকায় অভিযান চাল নো হয়। এসময় ৩৫০ টি ভারতীয় কম্বলসহ দুই জনকে আটক করি। ওসি জানান জব্দকৃত কম্বলের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights