নোয়াখালীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধাসহ আহত ২
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি –
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের গাংচিলে জমিসংক্রান্ত বিরোধের জেরে ৬৫বছরের এক বৃদ্ধ ও তার মেয়েকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন৷
জানা গেছে, একই এলাকার আবুল হাসেমের নেতৃত্বে বৃদ্ধা নুরুল হক ও তার বিধবা মেয়ে কুলসুম আক্তারকে পিটিয়ে আহত করে আবুল হাসেমহ তার পরিবারের লোকজন ৷
আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধী শেষে বর্তমানে বাড়িতে রয়েছে৷
এবিষয়ে অভিযুক্ত আবুল হাসেম জানিয়েছেন তিনি কোন মারামারি করেননি৷ প্রতিপক্ষকে হয়রানির জন্য হামলার অভিযোগ করছেন৷
কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানিয়েছেন এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷
