কারাগারে ফোনে কথা বলার অনুমতি পেলেন ইমরান খান

অনলাইন ডেস্ক

কারাগারের ভেতরে ফোনে কথা বলার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

বৃহস্পতিবার তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন দেশটির আদালত।

এ বিষয়ে জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন এবং এ বিষয়ে অ্যাটক জেল সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমরান খান তার আইনজীবী উমাইর নিয়াজি এবং শিরাজ আহমেদের মাধ্যমে ছেলেদের সাথে কথা বলার অনুমতি চেয়ে বিশেষ আদালতে আবেদন করেছিলেন। আবেদনে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আমি আমার ছেলেদের – কাসিম এবং সুলাইমান খান – সাথে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই।”

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাটক কারাগারে আন্তর্জাতিক কল করার কোনও সুবিধা নেই এবং এই সুবিধাটি শুধুমাত্র লাহোরের কোট লাখপত জেল এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে যেখানে কিছু বিদেশি বন্দি রয়েছেন।

উল্লেখ্য, গত মাসে দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গত সপ্তাহে কারাদাণ্ডের সেই রায় স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট। যদিও এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন ইমরান। তিনি এখন আরেকটি মামলায় কারাগারে আছেন। সূত্র: দ্য ইক্সপ্রেস ট্রিবিউন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights