পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন
অনলাইন ডেস্ক
রাজধানীর পুরান ঢাকার আলুবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পুরান ঢাকার আলুবাজারের বহুতল ভবনের জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
