নাটোরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের গুড়পট্টিতে একটি হেডফোনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাটোর শহরের চকদৈনাথ এলাকার হামু শেখেল ছেলে স্বপন শেখ-২২ একই এলাকার ইসরাফিলের ছেলে আল আমিন-৩০ এবং মিঠু মিয়ার ছেলে চঞ্চল-৩২। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন।

নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, হামলার সংবাদ শুনে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় তিন জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights