চট্টগ্রামে এক সপ্তাহে কিছুটা কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত সপ্তাহের তুলনায় সবজির বাজারে দাম কমেছে কেজি প্রতি ১০-১৫ টাকা। এতে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। কাঁচামরিচ, টমেটো, লাউসহ বেশকিছু সবজির দাম কমেছে এ সপ্তাহে। শুক্রবার নগরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

নগরের চকবাজার এলাকায় প্রতিকেজি কাঁচামরিচ ১২০ টাকা, লাউ ৫০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, শসা ৪০ টাকা, ক্ষিরা ৫০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ টাকা, করলা ৭০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

প্রতিকেজি রুপচাঁদা ১ হাজার ৪০০, বাগদা চিংড়ি ৯৫০, পাবদা ৫০০, পোয়া মাছ ৪০০ থেকে ৫০০, কাতাল ২৮০, পাঙ্গাস ২০০, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগীর দাম বেড়েছে ১০ টাকা। গতসপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হলেও শুক্রবার স্থানভেদে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়।
খাতুনগঞ্জে গত সপ্তাহে ৫৮ টাকা দরে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে৷ শুক্রবার পাইকারিতে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। কর্ণফুলী, কাজীর দেউড়ির খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights