আবৃত্তিতে দেশসেরা রংপুরের সুমাইতা সুয়াদী

নিজস্ব প্রতিবেদক, রংপুর
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপে দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইতা সুয়াদী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্বের ফলাফলে সে দেশসেরা নির্বাচিত হয়। চলতি মাসের ২৮ তারিখ টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার নেয়ার কথা রয়েছে।

৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম ও ২য় স্থান অধিকার করা বিজয়ীরা। সুমাইতা সুয়াদী এতে রংপুর জেলা থেকে আবৃত্তি বিষয়ে ক গ্রুপে ১ম স্থান অধিকার করে অংশগ্রহণ করেন এবং বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে তার গ্রুপে ১ম স্থান অধিকার করে দেশসেরা নির্বাচিত হয়।

সুমাইতা সুয়াদী বাবা সাংবাদিক ও সংগঠক জাকির আহমেদ বলেন, সুমাইতা ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর ৩য় শ্রেণির জুঁই শাখার একজন শিক্ষার্থী। সে আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিন এর কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার ১ম স্থান অধিকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights