প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পার্বত্য জেলা পরিষদের

অনলাইন ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। প্রতিষ্ঠানটির ওপর ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের সংখ্যা: ২টি, জনবল নিয়োগ ৭২ জন।
পদের নাম: সহকারী শিক্ষক

পদের সংখ্যা: ৬৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০
বয়সসীমা: ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদন ফি: সার্ভিস চার্জসহ ২২৫ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস

বেতন: ৮,২৫০-৮,৬৭০
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদন ফি: সার্ভিস চার্জসহ ১১৫ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://bhdc.gov.bd/ অথবা http://recruiting.esheba-bhdc.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights