শেহজাদের ঝোড়ো ব্যাটিংয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সের সংগ্রহ ২৩১ রান

অনলাইন ডেস্ক

শেহজাদ আকবর সোবহানের দুর্দান্ত ৭৭ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি আদায় করে নিয়েছেন শেহজাদ আকবর সোবহান।

পরে অন্তু ও সুমন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৩১ রান তুলেছে দলটি। জয়ের জন্য ঢাকা প্লেয়ার্স ক্রিকেট ক্লাবের (ডিপিসিসি) লক্ষ্য ২৩২ রান।

আজ শুক্রবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরুতেই ২৭ রানে ওপেনার মেহরাবকে হারায় বসুন্ধরা স্ট্রাইকার্স। তবে তাতে দলের রানের গতিতে প্রভাব পড়তে দেননি শেহজাদ।

এক প্রান্ত আগলে রেখে যেমন ইনিংস গড়েছেন, তেমনি সুযোগ পেলেই বোলারদের শাসন করেছেন। তার ৫২ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। ৭৭ রান করে শেহজাদ যখন ফিরেছেন, দলের সংগ্রহ তখন ১১৬। বড় সংগ্রহের ভিতটা ততক্ষণে গড়ে দিয়েছেন তিনি।

শেহজাদের বিদায়ের পর মাঈন ১৪, লাজিম ৫ ও শোভন ১১ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। তবে শেষ দিকে সেই চাপকে উড়িয়ে দেন অন্তু ও সুমন আহমেদ। মাত্র ১৯ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অন্তু। আর সুমন তো আরও বেশি আগ্রাসী। মাত্র ১২ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাপস ঘোষ ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ১৯ রান।

ঢাকা প্লেয়ার্স ক্রিকেট ক্লাবের বোলারদের মধ্যে মিঠুন ৩৪ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। রাশেদ আলম, জিশান, ড্যানিশ ও রকি একটি করে উইকেট শিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights