মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সাময়িক সময়ের জন্য ওয়ার্ডে থাকা শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রোগীরা নিরাপদে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সন্ধ্যার দিকে ফায়ার স্টেশনের হাসপাতালে আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে টিউব লাইটে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন টিউব লাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাসপাতালের অন্য কোথাও আগুন ছড়ায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights