বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে ‘দুঃসংবাদ’

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সুপার ফোরের এই ম্যাচে ভারত বা বাংলাদেশের পাওয়ার কিছুই নেই। কারণ, দুই ম্যাচে জিতে আগেই ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের আর দুই পরাজয়ে আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগেও আলোচনায় বেরসিক বৃষ্টি। এই ম্যাচেও সম্ভাবনা রয়েছে এবারের এশিয়া কাপের নিয়মিত এই অতিথির।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনকি দুপুরের পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তবে আশার খবর হচ্ছে, শুক্রবার সকালে কলম্বোর আকাশে পরিষ্কার রোদ দেখা গেছে। যা কি না টাইগার সমর্থকদের জন্য স্বস্তির কারণও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights