শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

নিহত ঝুমা (১৮) ময়মনসিংহের তারাকান্দা এলাকার মজিবর রহমানের মেয়ে ও স্থানীয় কায়েতপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। সাদিকুল ইসলাম শ্রীপুরে একটি কারখানায় চাকুরি করে।

স্থানীয়সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে সাদিকুল অফিসে চলে যায় । নিহতের শাশুড়ি তার মেয়ের বাড়িতে চলে যান। এ সময় বাড়ির মেইন ফটক তালাবদ্ধ ছিল। স্থানীয়দের সন্দেহ হলে ফটকের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঝুমার মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights