গাজীখালি নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির লাশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের গাজীখালি নদীতে ভাসছে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র লাশ। বুধববার সকাল ৮টায় ধামরাইয়ের নান্নার ইউনিয়নের গোপালকৃষ্ণপুর গ্রামের গাজীখালি নদীর ওপর নির্মিত সেতুর পাশেই ভেসে থাকা লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে এলাকার শত শত মানুষ লাশটি দেখতে সেখানে ভিড় করেন।

নান্নার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান বলেন, সকালে নদীতে ভাসমান অবস্থায় বিবস্ত্র লাশটি দেখার পরই থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। তবে লাশ উত্তোলন না করা পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশীদ বলেন, গাজীখালি নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়েছি। লাশটি উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights