শ্রীমঙ্গলে নকল প্যাকেট ও চোরাই চা জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা বিক্রি, বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের নকল মোড়ক প্রিন্ট করে দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা ভরে বাজারজাত, নিয়ম বহির্ভূত অবৈধ চা মজুদ, চা বোর্ডের বিডার ও ব্লেন্ডার লাইসেন্স না নিয়ে অনুমোদনবিহীন ব্র্যান্ডের চা বিক্রয়ের অপরাধে শহরের সোনার বাংলা সড়কে তানভীর টি হাউজে অভিযান চালান বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আাদালত। এ সময় ৮ বস্তা নকল চায়ের মোড়ক জব্দ করা হয়। ৭টি চায়ের গুদাম সাময়িকভাবে বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

এ সময় উপস্হিতি ছিলেন চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, চা বোর্ডের (পিডিউ) পরিচালক ড. রফিকুল ইসলাম,বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, তানভীর টি হাউজ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের নকল মোড়কে নিম্নমানের অবৈধ চা ভরে বিক্রি করছিল। এর ফলে ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ চা ব্যবসা বন্ধে সারাদেশে চা বোর্ডের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights