যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবক নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম জানান, রাত আনুমানিক এগারোটার দিকে ধনিয়া কলেজের সামনের রাস্তা হেঁটে পার হচ্ছিলেন ওই যুবক। তখন কোনও এক যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, কোন গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights