বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তিন দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। সোমবার সকাল ৮ টার দিকে শহরের কারবালা এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

দলটির তিনদফা দাবিগুলো হলো, কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেফতার সব নেতাকর্মীদের ও বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের আলেম-উলামাদের মুক্তিসহ মামলা প্রত্যাহার।

বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এই সময় বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, জামায়াত মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। এ ঘটনায় কেউ গ্রেফতার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights