খুটি অপসারণ জটিলতায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের তালিকা থেকে বাদ পড়েছে কালিয়ার ‘চাচুড়ী সেতু’

জেলা প্রতিনিধি, নড়াইল

পল্লী বিদ্যুতের একটি খুটির অপসারণ জটিলতার কারণে প্রধানমন্ত্রীর উদ্বোধনের সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়েছে নড়াইলের কালিয়ার নবনির্মিত চাচুড়ী সেতুর নাম। বিদ্যুতের খুটির কারণে নির্দিষ্ট সময়ে সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ ঠিকাদার শেষ করতে পারেনি। তাই সেতুটি সম্ভাব্য ওই তালিকা থেকে বাদ পড়েছে বলে নড়াইল সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা গেছে। আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবসে সারা দেশের নবনির্মিত ১৪০ টি সেতু প্রধানমন্ত্রীর একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে বলে সুত্রটি জানিয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কালিয়া-নড়াইল সড়কের চাঁচুড়ী খালের ওপর সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। কিন্ত শেষ হয়নি সেতুর সংযোগ সড়কের কাজ। কাজটি শেষ করতে বাঁধ সেঁধেছে পল্লীবিদ্যুতের একটি খুটি। সড়কের প্রায় মাঝখানে দাড়িয়ে থাকা খুটির কারণে সেতুর পূর্বপাশের সংযোগ সড়কের কাজ বন্দ রয়েছে। তাই সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও চালু করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগ কালিয়া উপজেলার কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ী খালের ওপর ৭ কোট ৮১ লাখ ৮১ হাজার ৭২২ টাকা ব্যায় বরাদ্দ দিয়ে সেতুর নির্মাণ কাজ হাতে নেয় ২০২০ সালে। সে অনুযায়ী ওই বছর ৩০ ডিসেম্বর খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহের এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করা হয়। গত ২০২২ সালে ৩০ জুন কাজটি শেষ করার কথা থাকলেও কাজটি শেষ করতে ঠিকাদারের আড়াই বছরেরও বেশী সময় লেগে যায়। সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের কাজ প্রায় শেষের পথে থাকলেও একটি বিদ্যুতের খুটি অপসারণ জটিলতায় পূর্বপাশের সংযোগ সড়কের কাজ বন্দ রয়েছে ।
ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত প্রকৌশলী মো.আশিকুজ্জামান বলেন, সেতুর পূর্ব পাশের সংযোগ সড়ক নির্মাণ কাজের শুরুতেই সড়কের প্রায় মাঝখানে থাকা পল্লীবিদ্যুতের একটি খুটি অপসারণ করতে যশোর পল্লীবিদ্যুৎ সমিতির কালিয়া আ লিক অফিসে আবেদন করা হয়। বিদ্যুৎ কর্মকর্তাদের সমীক্ষা অনুযায়ী ফিস বাবদ ১মাস আগে পল্লী বিদ্যুতের কালিয়া আ লিক অফিসে ১ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। কিন্তু বার বার ওই অফিসে ধর্ণা দিয়েও কোন সুরাহা করতে না পারায়,সংযোগ সড়কের পূর্বাংশের নির্মাণ কাজ এবং পশ্চিমাংশের কার্পেটিংয়ের কাজ করতে পারছেন না।
কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের সম্ভাব্য তালিকা থেকে সেতুটি বাদ পড়া খুবই দু:খ জনক। দ্রুত খুটিটি অপসারণ করে সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানাই।
যশোর পল্লীবিদ্যুৎ সমিতি ২ এর কালিয়া আ লিক কার্যালয়ের ডিজিএম মো.বনিয়ার রহমান বলেন, খুটিটি অপসারণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এছাড়া খুটিটি তুলতে ক্রেনের প্রয়োজন রয়েছে। ক্রেনের ব্যবস্থা না হওয়ায় সেটি অপসারণ করা সম্ভব হচ্ছে না। তবে ১০/১২ দিনের মধ্যে কাজটি করা সম্ভব হবে।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বার্হী প্রকৌশলী মো.আশরাফুজ্জামান দু:খ প্রকাশ করে বলেন, সেতুর সবকাজ প্রায় শেষের পর্যায়ে রয়েছে। আগামী নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধনের সম্ভাব্য তালিকায় এই সেতুর নামটি ছিল। কিন্তু খুটি অপসারণের জন্য পল্লী বিদ্যুতের নির্ধ্বারিত ফিসের টাকা ১ মাস আগে জমা দিলেও সেতুর পূর্বপাশের সংযোগ সড়কের মাঝ বরাবর থাকা বিদ্যুতের খুটি বিদ্যুৎ বিভাগ অপসারণ না করায় যথা সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালি সেতু উদ্বোধনের সম্ভাব্য তালিকা থেকে চাঁচুড়ী সেতুর নামটি বাদ পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights