১০ বছর পর কলাপাড়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দীর্ঘ ১০ বছর পর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সমম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো শহীদুল ইসলাম শহীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মো.মহিববুর রহমান মুহিব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে উপজেলা যুবলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম বাবুল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো.মাজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো.সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য বিকাশ চন্দ্র হাওলাদার, এম.নয়া মিয়া নয়ন, মাকসুদুর রহমান, মো. হুমায়ুন কবির, মো. জহিরুল ইসলাম সরদার ও মো. ছাবের আহমেদসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাঈদ।
এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনে নাম প্রস্তাব করা হয়। তবে কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই সাপেক্ষে নতুন কমিটি ঘোষণা করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights