, খুলনা খুলনায় আইনজীবী হত্যায় স্ত্রী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

খুলনার দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফুল কবির নওরোজ হত্যা মামলায় তার চতুর্থ স্ত্রী সুলতানা পারভীন চুমকিকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। মঙ্গলবার খুলনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করলে বিচারক সুনন্দ বাগচী শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। পিবিআইর উপ-পরিদর্শক পলাশ অধিকারী ও দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বাদী নিহত আইনজীবীর ২য় স্ত্রী জেসমিন আক্তার। পুলিশ জানায়, ১৬ জুলাই বটিয়াঘাটার কাজিবাছা নদী সংযুক্ত হ্যাচারীর সংযোগ খাল থেকে নিহতের লাশ উদ্ধার হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
পিবিআইয়ের উপ-পরিদর্শক পলাশ অধিকারী জানান, মামলাটি নৌ-পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে।
তারাই চুমকির দেওয়া তথ্য অনুযায়ী নওরোজের লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুট একজন আইনজীবীর কক্ষ থেকে উদ্ধার করে। বাদীর আবেদনে প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর পিবিআইকে তদন্তভার দেয় আদালত। তদন্তে কয়েকটি বিষয় সামনে এসেছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করলেপরিষ্কার ধারণা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights