পদ্মার চরে রোপণ করা হবে ১ লাখ ২৫ হাজার বৃক্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মার চরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ১ লাখ ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অঞ্চলের মানুষের কাছে গাছের প্রয়োজনীয়তা অধিক। এক্ষেত্রে চরাঞ্চলে বনায়ন গড়ে তোলা যেমন জরুরি, তেমনি তা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে ও জীবন ব্যবস্থা রক্ষায় বনায়ন কার্যক্রমের কোন বিকল্প নেই। তাই সামাজিক বন বিভাগ রাজশাহীর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পদ্মার চরে ১ লাখ ২৫ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার সকালে পদ্মার চরে ‘বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্প’ এর আওতায় বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, জেলা প্রশাসকের একান্ত সচিব সাকিব হাছান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights