ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ানসহ ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হিজলা থানাধীন বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেপ্তাররা হলেন- ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান, তার সহযোগী মো. তারেক দেওয়ান, মো. হোসেন মোল্লা, ফরহাদ মোল্লা, মো. আলাউদ্দিন গাজী, মো. শাওন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর ইসলাম বলেন, এরা নদী পথে ডাকাতি করে। গ্রেফতার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান ১২টি মামলার আসামি। আর বাকিদের নামেও হিজলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights