সিরাজগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। ১৪ আগষ্ট রাতে জেলার তাড়াশ উপজেলার শরাপপুর গ্রামে অভিযান তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. কাওছার হাবীব (২৫) ও মো. সাজ্জাদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।

রবিবার প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারি পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাড়াশের শরাপপুর গ্রামে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপসের মাধ্যমে জুয়া খেলায় অংশ গ্রহন করে আসছে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights