কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা মামলাসহ চেক ডিজঅনারেরও মামলা রয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights