উড়তে থাকা আর্সেনালকে থামালো লাঁসে

অনলাইন ডেস্ক

গত জুলাইয়ে সবশেষ হেরেছিল আর্সেনাল। সেটাও ছিল প্রীতি ম্যাচে। এরপর টানা ১২ ম্যাচ ধরে কোনো হার ছিল না গানার্সদের। সেই ধারা ভাঙল লাঁসে। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাবটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

লাঁসের বিপক্ষে গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু জয় গেছে লাঁসের ঘরে। আর্সেনালের জালে গোল দিয়েছেন আদ্রিয়েন থমাসন ও ইলে ওয়াহি।

লাঁসের মাঠে ১৪ মিনিটে গোল করেন জেসুস। তার গোলের যোগানদাতা বুকায়ো সাকা। ২৫ মিনিটে গোল করে ম্যাচের স্টিয়ারিং হাতে নেয় স্বাগতিক দল, সমতায় থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় তারা।
৬৯ মিনিটে ইলে ওয়াহি গোল করলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় লাঁসের। আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। অন্যদিকে আর্সেনাল আগের ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল পিএসভি এইন্দহোভেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights