ফুলপুরে জলাবদ্ধ এলাকায় ত্রাণ বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে টানা দুই দিনের অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলে পৌর মেয়র শশধর সেন ওইসব এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন। রবিবার সন্ধ্যায় পৌরসভার আমুয়াকান্দা, দিউ, চরপাড়া ও কাজিয়াকান্দাসহ বিভিন্ন ওয়ার্ডে সরেজমিন গিয়ে অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ৯০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া ১ কেজি, গুড় ১ পোয়া, ৫০০ গ্রামের মুড়ির প্যাকেট ১টি, ম্যাচ ১টি ও ১টি করে মোম বাতি।

এ সময় প্যানেল মেয়র মনির হোসেন, কাউন্সিলর মোশাররফ হোসেন, তফাজ্জল হোসেন, কছিম উদ্দিন, তাসনোভা নাসরিন নিশু, কমলা, লিজা আক্তার প্রমুখ তার সাথে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights