ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৫০

অনলাইন ডেস্ক
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। রবিবার (১ মার্চ) ইরানের ওয়ানা নিউজ এ তথ্য জানিয়েছে।

শনিবার ইরান-এর হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। মিনাবের প্রসিকিউশন দপ্তর নিশ্চিত করেছে হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর মিনাব শহরের গভর্নর রবিবার একদিনের শোক ঘোষণা করেছেন। হামলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র: তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights