কালিয়াকৈরে তথ্য আপা উঠান বৈঠক

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আটাবহ ইউনিয়নের বড়ইছুটি এলাকায় সামছুল হকের বাড়িতে মঙ্গলবার দুপুরে তথ্য আপা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাবহ ইউনিয়নের ২নং ওর্য়াডের মেম্বার আনোয়ার হোসেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা।

উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়নের ১,২,৩ এর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আমেনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, তথ্য সেবা কর্মকর্তা সুস্মিতা সরকার, উপজেলা তথ্য সেবা সহকারী কর্মকর্তা রেহানা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার উপকার ভোগী নারী ও অন্যান্য মহিলা সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights