গাজায় বাস্তুচ্যুত অনন্ত দুই লাখ মানুষ : জাতিসংঘ
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত মঙ্গলবার চতুর্থ দিনের মতো চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। অপরদিকে, গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৭৭০ জনে।
মঙ্গলবার ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করে জাতিসংঘের এমন একটি সংস্থা থেকে জানা গেছে, গাজা উপত্যকা জুড়ে এক লাখ ৮৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের হামলা থেকে রক্ষায় জাতিসংঘের ৮৩টি স্কুলে এক লাখ ৩৭ হাজার ৫শ মানুষকে আশ্রয় দেয়া হয়েছে।
এদিকে, গাজায় জাতিসংঘের একটি মাঠ পর্যায়ের কার্যালয় ‘বিমান হামলার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এছাড়াও গাজার প্রায় পাঁচ লাখ মানুষ এই সপ্তাহে জাতিসংঘের খাদ্য রেশন পায়নি। কারণ এই খাদ্য বিতরণের কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি।
