অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে চুরি যাওয়া ট্রাকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। শনিবার বিকেলে নাটোর থেকে চুরি হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহী মহানগরীর বিমানবন্দরের এলাকা থেকে লাশসহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী।
ওসি বলেন, শুক্রবার রাতে নাটোর থেকে চুরি হওয়া ওই ট্রাকটি মালামালসহ পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর বিমানবন্দরের সামনে পাওয়া যায়। কিন্তু ট্রাকে মালামাল না থাকলেও একটি লাশের সন্ধান মিলেছে। সেই লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, শনিবার লাশসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
