অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশার চার্জার সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রতন মিয়া ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রতন মিয়া প্রতিদিনের মতো রাতে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দিয়ে রাখতেন। পরেরদিন সকালে বা দুপুরে বের হওয়ার আগে সংযোগ খুলে নিতেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতন মিযাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি জানান, ঘটনাটি শুনেছেন। যা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এ ব্যাপারে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights