গুলিতে নিহত শিশুদের পারিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির আঙিনায় থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।

আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী তৈমূর আলম খন্দকার নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান ও অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আদালত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন। এছাড়া অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন-সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করব্নে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছেন। সেদিন পরবর্তী আদেশের জন্য আসবে। এছাড়া রুলে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে গণহত্যা হলো সে বিষয়ে একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।’ তিনি আরও জানান, এ পর্যন্ত ১৩ শিশু হত্যার বিষয়ে তথ্য পেয়েছি।
এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ৩১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights