অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে অনলাইনে আর্থিক প্রতারণার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দফতর।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই।

এতে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights