অন্তত কবরে বলতে পারবেন দাঁড়িপাল্লাতে ভোট দিছি, ফেসবুকে ভাইরাল
অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, ‘দ্বীন কায়েম করতে যদি না চান, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কি উত্তর দিবেন? আর আপনি যে অন্তত কবরে যাইয়া বলতে পারবেন, আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লাতে ভোট দিছি।’
গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনি সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির আরও বলেন, নওগাঁতে যত প্রার্থী আছে, কেউ যদি দ্বীন কায়েমের কথা বলে তাকে ভোট দিবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানে না, তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।
শাহরিয়ার কবিরের গত শুক্রবারের এসব বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেককেই তার বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা।
