অপহরণের শিকার ২৯ মাঝিমাল্লাকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে মাছ ধরার ৬টি নৌকাসহ অপহ্নত ২৯ মাঝিমাল্লাকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাদের ফেরত আনা হয়।

এর আগে গত ১১ ও ২০ ফেব্রুয়ারি পৃথকভাবে টেকনাফের নাফ নদের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ১৫ জন বাংলাদেশি ও ১৪ রোহিঙ্গাকে অপহরণ করে। এ ঘটনায় আরাকান আর্মি বিজিবির আলোচনার পর তাদের ফেরত দিতে সম্ভব হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির আন্তরিকতা ও মধ্যস্থতায় তাদের ফেরত আনা হয়েছে।

টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌ ঘাটের সভাপতি বশির আহমেদ বলেন, জেলেদের ফেরত আনায় আমরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights