অর্জুনের পর নতুন যে সম্পর্কের কথা জানালেন মালাইকা

অনলাইন ডেস্ক

সালমান খানের ভাই আরবাজের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন তিনি। সেই সংসারে আছে সন্তানও। তবে নিজের বয়সের চেয়ে অনেক ছোট অর্জুন কাপুরের প্রেমে পড়ে সেই সংসার ত্যাগ করে আলোচনায় আসেন মালাইকা অরোরা। এরপর অর্জুনের সঙ্গী হিসেবে বেশ চুটিয়ে সময় যাপন করেছেন।

বিয়ে হবে হবে করেও অবশ্য শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। ভেঙে গেছে তাদের মিষ্টি প্রেমের সম্পর্কটা। যা বেশ অবাক করেছে বলিউডপাড়ার মানুষকে। অর্জুন মন দিয়েছেন কাজে। মালাইকা কেমন আছেন?

নিজেই জানালেন তিনি তার বর্তমান অবস্থার কথা। মালাইকা সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২৫ নভেম্বর একটি মজার পোস্ট শেয়ার করেছেন। সেখানে তার সম্পর্কের অবস্থা প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবির তিনটি অপশন ছিল- ‘রিলেশনশিপে আছি’, ‘সিঙ্গেল’ এবং ‘হেহেহে’।

তিনি হাস্যরসাত্মকভাবে তৃতীয় অপশনটি বেছে নেন। বিষয়টি তার অনুরাগীদের বেশ মজা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights