ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল আহাদ (৮২) নামে এক কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ঢামেকের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৪০ মিনিটে মারা যান তিনি। তার বাড়ি নারায়ণগঞ্জে। তার বাবার নাম মৃত আব্দুল গফুর।

কারা সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় আব্দুল আহাদকে কারা কর্তৃপক্ষ দুপুর ১টা ৫০ মিনিটে ঢামেকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,আব্দুল আহাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights