কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রতিদিনই শীতের তীব্রতা বেড়েই চলেছে। রাতভর শীত ও সাথে রয়েছে ঘন কুয়াশা। দিনের বেলায়ও গরম অনুভূত হলেও বিকেলের পর থেকে এ ঠান্ডা হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর বাইরে বের হলেই গায়ে গরম কাপড় ছাড়া বের হওয়াই যায়না।

সোমবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,গত কয়েককদিন ধরে জেলার তাপমাত্রা নিম্নমুখী হয়ে আসছে।তবে তাপমাত্রা আরো কমবে। তিনি বলেন,আগামী ২-১দিনের মধ্যে এ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এরপর আবারো শীতের প্রকোপ বাড়বে।এদিকে,স্থানীয়রা জানান,গত কয়েকদিন ধরেই শীতের মাত্রা জেলায় ক্রমেই বাড়ছে। সন্ধ্যার পর উত্তরের ঠান্ডা বাতাসে ঠান্ডার প্রকোপ অনেক বাড়ছে।ফলে রাতভর গরম কাপড় ও লেপ কম্বল ছাড়া ঘুমাতে কষ্টকর হচ্ছে।এছাড়াও ঘন কুয়াশার কারণে ভোর থেকে সুর্য ওঠা পর্যন্ত সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে সাবধানে চলাচল করছে।

অপরদিকে, ঠান্ডার কারনে জেলার বিভিন্ন ফুটপাতের দোকানে এখন গরম কাপড় কিনতে মানুষজন যাচ্ছেন প্রতিনিয়ত। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগী বাড়ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights