অলিম্পিকে এসে কোভিড আক্রান্ত অনেক খেলোয়াড়

অনলাইন ডেস্ক

কোভিড-১৯ পজিটিভ হয়েছে সাঁতারে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রূপা জয়ী ব্রিটেনের অ্যাডাম পিটির। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি পলিস্টার নিজেকে সরিয়ে নিয়েছেন মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার থেকে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে ডব্লিউএইচওর মহামারি ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি দপ্তরের পরিচালক মারিয়া ফন কেরখোভ বলেন, ‘এসআরএস-কোভ-২ ভাইরাসের বিস্তৃতি যা জানানো হচ্ছে, সে তুলনায় ২ থেকে ২০ গুণ বেড়েছে। ভাইরাস বিবর্তিত হচ্ছে এবং পাল্টাচ্ছে। এ কারণে আমরা সবাই ঝুঁকিতে। কারণ, আরও ভয়ংকর ভাইরাস আমাদের চিকিৎসাব্যবস্থায় ঢুকে পড়তে পারে।’

মারিয়া জানান, এবারের কোভিড আগেরবারের মতো নয়। আগের ভাইরাস যেমন শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করেছে এবং শীতকালীন মাসগুলোতে বেড়েছে, এবারের কোভিড তেমন নয়।
ভাইরাসের ধরন নিয়ে তিনি বলেন, ‘মৌসুম যেটাই হোক, সাম্প্রতিক মাসগুলোয় অনেক দেশে কোভিড-১৯ ভাইরাসের উত্থান লক্ষ্য করা গেছে। এর মধ্যে অলিম্পিকও আছে, যেখানে অন্তত ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights