অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা: পরিসংখ্যানে এগিয়ে কে?

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অপেক্ষা প্রতিপক্ষের। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী দল অস্ট্রেলিয়া। রেকর্ড পাঁচ শিরোপায় ওয়ানডে বিশ্বকাপ জয়ের পাশাপাশি রানার্স-আপ হয়েছে আরও দুইবার, শেষ চারে খেলেছে আরও একবার। অর্থাৎ ১৩তম বিশ্বকাপে এটি তাদের রেকর্ড অষ্টম সেমিফাইনাল!

অন্যদিকে শিরোপা তো দূরে, এমনকি কখনো ফাইনালেও উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে চারবার সেমিফাইনালে খেলেছে তারা। আসরজুড়ে দুর্দান্ত খেলে শেষ চারে এসে চাপ নিতে না পেরে প্রতিবার হেরে যাওয়ায় তাদের ভাগ্যে জুটেছিল ‘চোকার্স’ তকমা। এর মধ্যে চার সেমিফাইনালে আবার দুইবার অজিদের কাছেই হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
দুই দলের পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ১০৯ ম্যাচের ৫০টি জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপেও দুই দলের হারজিত সমানে সমান। ৭ ম্যাচে উভয়েই জিতেছে ৩টি করে ম্যাচ। একটি ‘টাই’ হয়েছে। সেটি আবার ১৯৯৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। দুই দল সেমিফাইনালে খেলেছে দুবার। দুবারই জিতেছে অস্ট্রেলিয়া। তাসমান পাড়ের দেশটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকা চারবার সেমিফাইনাল খেলেও ফাইনাল খেলেনি একবারও। বড় আসরে দলটির হুমড়ি খেয়ে পড়ার বহু রেকর্ড রয়েছে। এ জন্য দলটিকে চোকার্স বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights