অ্যাপলের আয়ের বিস্ফোরণ, আইফোন ১৭-তে কী আছে এমন

অনলাইন ডেস্ক
স্মার্টফোন বাজারে নতুন সমীকরণ তৈরি করে ২০২৬ সালের শুরুতেই রেকর্ড আয় করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মূল চালিকাশক্তি তাদের নতুন ফ্ল্যাগশিপ আইফোন ১৭ সিরিজের বিপুল চাহিদা।

শুক্রবার প্রকাশিত কোম্পানির প্রান্তিক প্রতিবেদনে জানানো হয়, আইফোন ১৭ সিরিজের বিক্রি আগের সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, উন্নত এআই ফিচার ও ডিজাইনের পরিবর্তন গ্রাহকদের দারুণভাবে আকৃষ্ট করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম তিন মাসেই আইফোন ১৭ সিরিজের বিক্রি গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও প্রফেশনাল ব্যবহারকারীদের মধ্যে এর চাহিদা বেশি দেখা গেছে।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে অ্যাপলের প্রকৃত আয়। একে কোম্পানির ইতিহাসে অন্যতম সেরা সূচনা হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপল ইন্টেলিজেন্স এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে। নতুন ফিচারগুলো আইফোন ১৭ কে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, গ্রাহকদের উদ্ভাবনী অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন এই সাফল্য। তিনি জানান, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে।

এই ইতিবাচক খবরে বিশ্ববাজারে অ্যাপলের শেয়ারের দামেও উত্থান দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, এই ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালটি অ্যাপলের জন্য সবচেয়ে লাভজনক বছর হতে পারে।

এদিকে আইফোন বাংলাদেশে ট্যাক্স ও ভ্যাটসহ এর দাম ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights