অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল ম্যানসিটি

অনলাইন ডেস্ক

গতিময় ফুটবল খেলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে ১-০ গোলে।

৭৪ মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লেওন বেইলি। এতে ঘরের মাঠে লিগে ১৪ ম্যাচ জিতল ভিলা।

ভিলা পার্কে দাপট ছিল স্বাগতিকদেরই। ম্যানসিটি সেরকম প্রতিরোধ গড়তে পারেনি। বলতে গেলে, চেনাই যায়নি আর্লিং হালান্ডদের। এতে প্রিমিয়ার লিগে টানা ম্যাচ জয়হীন থাকল পেপ গার্দিওলার দল। এই চার ম্যাচে ড্র তিনটি এবং হার একটি। ১৫ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন।
আর চারে নেমে গেছে শিরোপাধারীরা। ১৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট সিটির। এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়াল ছয়ে। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট গানারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights