আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারের ঘটনায় বাহরাইনের পাশে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
বাহরাইনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন এজেন্ট গ্রেফতারের ঘটনায় মানামার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে সিরিয়া সরকার।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে জানিয়েছে, বাহরাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় সিরিয়া তার ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করেছে। বন্ধুরাষ্ট্রটির অভ্যন্তরীণ শান্তি রক্ষায় যেকোনো পদক্ষেপে দামেস্ক সব সময় পাশে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত শনিবার বাহরাইন সরকার এক বিশেষ অভিযান চালিয়ে ৪১ জন ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা দেয়। বাহরাইন কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা ইরানের আইআরজিসি-র সঙ্গে সম্পৃক্ত এবং তারা দেশটিতে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

বাহরাইনের এই কঠোর পদক্ষেপের পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের সমর্থনে এগিয়ে আসছে। সিরিয়ার পাশাপাশি মিসর এবং কুয়েতও বাহরাইনের সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাহরাইনের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী দেশগুলো।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights