আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

অনলাইন ডেস্ক

একদিন আগেই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এবার সব ফরম্যাট মিলিয়েই বর্ষসেরা ক্রিকেটার হলেন এই ভারতীয় পেসার। তিনি প্রথমবারের মতো জিতলেন মর্যাদার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’।

২০২৪ সালে তিন ফরম্যাটের পারফরম্যান্স বিবেচনায় বুমরাহই যে পুরস্কারটি পেতে যাচ্ছেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। মঙ্গলবার সেটিই আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে আইসিসি।
গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের নাম মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি।

সেরার লড়াইয়ে বুমরাহ হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

ভারতের প্রথম পেসার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন বুমরাহ। ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন, ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি পুরস্কারটি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights