আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে আজ দ্বিতীয়

অনলাইন ডেস্ক
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টির কারণে বেশকিছু দিন রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হলেও ফের বাড়ছে শহরটিতে দূষণ।

১২৬ দেশের মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৮ মিনিটের দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৮৫, যা অস্বাস্থ্যকর মানদণ্ডে পড়ে।

একই সময়ে ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, ১৫৯ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ও ১৫৩ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights